ছবি: সংগৃহীত
বিনোদন

‘বরবাদ’ নির্মাতার সিনেমায় ফারিয়া

বিনোদন ডেস্ক

‘বরবাদ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নতুন মাধ্যমে কাজ শুরু করতে যাচ্ছেন। শাকিব খান অভিনীত ‘বরবাদ’ দিয়ে বক্স অফিসে সাড়া ফেলার পর সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেও প্রশংসা পেয়েছেন তিনি।

এবার প্রথমবারের মতো ওটিটির জন্য ওয়েব ফিল্ম নির্মাণ করছেন হৃদয়। আর তার এই নতুন প্রজেক্টে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পরিসরের অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।

ওয়েব ফিল্মটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রজেক্টের সবকিছু প্রায় চূড়ান্ত। আগামী মাস থেকে শুরু হবে শুটিং।

হৃদয়ের ভাষ্য, ‘ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, তবে এর সঙ্গে কমেডির উপাদানও থাকবে। দর্শকদের জন্য একদম নতুন ও ভিন্নধর্মী কিছু করার চেষ্টা থাকবে।’

হৃদয়ের তথ্য মতে, আগস্টের মাঝামাঝি শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। এতে ফারিয়ার সঙ্গে থাকছেন আরও দুজন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। বছরান্তে ছবিটি আসতে পারে আইস্ক্রিনে।

এদিকে হৃদয়ের হাতে আরো দুটি ছবির কাজ রয়েছে। এর মধ্যে ‘বিদায়’ সম্পন্ন করেছেন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে। এটি মুক্তি পেতে পারে দুর্গাপূজায়। আর শাকিব খানকে নিয়েও নতুন একটি ছবির কাজ এগিয়ে নিচ্ছেন। সেটার শুটিং করবেন নভেম্বরে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভা...

নীলফামারীতে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত হয়েছেন...

রাজকান্দি রেঞ্জের অধীনে সংরক্ষিত ৫ একর বনভূমি দখলমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বিটের কালেঞ্জি বস...

'ফুটবল বুঝি', তারপর মেসির প্রশংসা

নিউইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস...

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাঁধার মুখে মনু নদের প্রতিরক্ষা বাঁধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্ম...

২২ মিনিট দেরিতে প্রশ্নপত্র, এসিল্যান্ড স্ট্যান্ড রিলিজ

বগুড়ার গাবতলীতে এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

​ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতঘরে দুর্ধর্ষ ডা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা