ছবি: সংগৃহীত
জাতীয়

ভোট কেনাবেচা ঠেকাতে প্রতিটি আসনে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং

আমার বাঙলা ডেস্ক

চাঁদপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রত্যাকটি আসনে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং।মোবাইলএজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নিতে রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনী সময়ে প্রতিটি সংসদীয় আসনে মোবাইল ব্যাংকিং লেনদেন পর্যবেক্ষণের আওতায় আনা হবে। বিশেষ করে ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট পয়েন্টগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে অস্বাভাবিক লেনদেন নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ থাকবে না। স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা—এই তিনটি মূল নীতিকে সামনে রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের গঠিত ছয়টি কমিটি সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজনে তদন্ত ও বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠনে মতামত প্রদান করবেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা