ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আইনি পথে যাচ্ছে না বোর্ড

আমার বাঙলা ডেস্ক

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে—এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি সেই দাবি গ্রহণ করেনি। বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয় এমন সময়, যখন মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছিল। ওই সভাতেই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়—আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি বা সালিশী পদক্ষেপ নেওয়া হবে না।

আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি আইনি পথে যেতে পারে—এমন আলোচনা শুরু হয়। তবে আইসিসি বোর্ডে ১৪–২ ভোটে গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনের মতো আইনি ভিত্তি আছে কি না, তা নিয়েও সংশয় ছিল।

সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, বোর্ড আর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন,“আমরা আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু জানিয়েছে যে আমরা ভারতে গিয়ে খেলতে পারব না এবং শ্রীলঙ্কায় খেলা স্থানান্তরের সুযোগও নেই, সে ক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার। এ নিয়ে আমরা আর কোনো আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি না।

এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের। বিসিবির এক পরিচালকের বক্তব্যেও একই অবস্থানের কথা উঠে এসেছে।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, আইসিসি বোর্ড সভা শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট বৈঠকে বিষয়টি আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়—নির্ধারিত সূচিতে পরিবর্তন না এলে বাংলাদেশ দল ভারতে গিয়ে টুর্নামেন্টে অংশ নেবে না। তিনি জানান, এই অবস্থান সরকারের পক্ষ থেকেই বোর্ডকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

আমজাদ হোসেন আরও বলেন, আইসিসি যখন ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত অবস্থান জানাতে বলে, তখন বিসিবি সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একই বার্তা পুনরায় পাঠায়। তাঁর ভাষায়,
“আমরা আইসিসিকে সৌজন্য বজায় রেখে জানিয়েছি যে, বর্তমান ফিক্সচারের আওতায় আমাদের পক্ষে অংশগ্রহণ সম্ভব নয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা