ছবি: সংগৃহীত
খেলা

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

আমার বাঙলা ডেস্ক

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাবে নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারত ভেন্যুতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুর দিকে তারা আইসিসিকে ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই অংশগ্রহণ করতে হবে।

আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। তবুও শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের অবস্থান পরিবর্তন করেনি।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আসিফ নজরুল বলেন, “ভারতে বিশ্বকাপ খেলবে না—এটি সরকারের সিদ্ধান্ত। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, যা তাদের অজানা নয়। বৈঠকে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি কেন আমরা ভারত ভেন্যুতে অংশগ্রহণ করতে পারছি না।”

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতে না খেলা সরকারের সিদ্ধান্ত। অন্য কোনো পক্ষের জন্য এই বিষয় বিবেচনা করার সুযোগ নেই। প্রতিটি দেশের জন্য নিজের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

ভারতে খেলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে মাঠে যাওয়া হয়, তাহলে শুধু খেলোয়াড় নয়, দর্শক এবং সাংবাদিকরাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে কোনোরকম ঝুঁকি নেওয়া উচিত নয়।”

উপদেষ্টা আশা প্রকাশ করেন, আইসিসি বাংলাদেশকে সুবিচার করবে এবং ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে। তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের অধিকার।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “বৈঠকটি ছিল ব্যক্তিগত ও স্পষ্টভাবে বোঝানোর উদ্দেশ্য, কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটাররা বিষয়টি বুঝতে পেরেছে। তবে তাদের কথাবার্তা আমি প্রকাশ করব না, যদি তারা চান, তারা নিজেই বলতে পারেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা