ছবি: সংগৃহীত
জাতীয়

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার মধ্যে একজন দুবাই, একজন বাহারাইন ও দুইজন সৌদি আরবে মারা গেছেন। আজ একজনের মরদেহ দেশে আনা হলো। পর্যায়ক্রমে সব মরদেহ আনা হবে- এমনটাই জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ গ্রহণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক বলেন, যারা আহত হয়েছেন তারাও সেসব দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছি। প্রবাসীদের পাশে আছি আমরা।

নিহতদের পারিবারকে সরকারের তরফ থেকে সাহায্য করা হবে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, আমি নিহতের মরদেহ নিয়ে তার গ্রামের বড়ি যাব। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কফিনবন্দি মরদেহ সিলেটে এসে পৌঁছে। আহমদ আলীর মরদেহ প্রথমে দুবাই থেকে ঢাকায় আনা হয়। পরে সেখান থেকে বিমানে করে সিলেটে আনা হয়।

মরদেহ গ্রহণের পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিহতের চাচাতো ভাই কামাল আহমদ বলেন, দুর্ঘটনার পর থেকে সরকারের তরফ থেকে আমাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে। আমাদের দাবি- আমার ভাইকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় আহমদ আলী মারা যান। প্রায় ৩৫ বছর ধরে দুবাইয়ে প্রবাসজীবন কাটাচ্ছিলেন তিনি। পাসপোর্ট অনুযায়ী তার নাম আহমদ আলী হলেও নিজ এলাকায় তিনি সালেহ আহমদ নামে পরিচিত। তার পরিবারের সদস্যরা মরদেহ নিতে বিমানবন্দরে আসেন। এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী সান্ত্বনা দেন তাদের।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা