ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন না দেওয়ায় আইসিসির কাছে ব্যাখ্যা চাইল বিসিবি

আমার বাঙলা ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের জন্য কোনো অ্যাক্রেডিটেশন দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এর পরপরই আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে আগ্রহী সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করে দেয় সংস্থাটি।

ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি মাঠ থেকে কাভার করার সুযোগ পাচ্ছেন না কোনো বাংলাদেশি সাংবাদিক।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে জানান, আইসিসির এই সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চাওয়া হয়েছে।

তিনি বলেন,
“গতকালই আমরা সিদ্ধান্তটির কথা জানতে পেরেছি। এরপরই আমরা ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি কেন এমন হলো, সেটাই জানতে চাওয়া হয়েছে। তবে এটি আইসিসির অভ্যন্তরীণ সিদ্ধান্ত হওয়ায় পুরো বিষয়টি গোপনীয়।”

এর আগে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলেও সাংবাদিকেরা কাভারেজের সুযোগ পেয়েছিলেন। উদাহরণ হিসেবে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির কথা তুলে ধরেন সাংবাদিকেরা।

এ প্রসঙ্গে আমজাদ হোসেন ফিফা বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন,
কোনো দেশের দল টুর্নামেন্টে খেলছে কি না, সেটাই গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশনের একমাত্র শর্ত নয়। বাংলাদেশ কখনো ফিফা বিশ্বকাপে খেলেনি, কিন্তু আমাদের সাংবাদিকেরা নিয়মিত কাভার করেন, কারণ আমরা ফিফার সদস্য।

তিনি আরও বলেন, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের সুযোগ পাওয়াটা স্বাভাবিক প্রত্যাশা হলেও শেষ সিদ্ধান্ত আইসিসিরই।
“আমরা চাইলে ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত এটি তাদের সিদ্ধান্ত। এখানে আমাদের করার খুব বেশি কিছু নেই।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা