ছবি: সংগৃহীত
খেলা

ছাদখোলা বাসে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা

আমার বাঙলা ডেস্ক

বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে গত শুক্রবার। এতে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মাপাড়ের দল রাজশাহী ওয়ারিয়র্স। মাঠ থেকে হোটেল পর্যন্ত শিরোপা জয়ের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সেই উল্লাস ভাগাভাগি করতে বিপিএলের ট্রফি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসেছে টিম রাজশাহী ওয়ারিয়র্স।

সোমবার (২৬জানুয়ারি ) বেলা সাড়ে ১১টার দিকে ছাদখোলা বাসে ট্রফিসহ রাবি ক্যাম্পাসে প্রবেশ করে দলটি। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ঢুকে প্যারিস রোড ও জোহা চত্বর প্রদক্ষিণ করে মেইন গেট দিয়ে বের হয়ে যায় চ্যাম্পিয়নরা।

এ সময় টিম বাসের সামনে ও পেছনে দেখা যায় শিক্ষার্থীদের জনস্রোত। অনেক শিক্ষার্থী নিজেদের টি-শার্ট বাসের দিকে ছুড়ে দেন, যেখানে শান্ত, মুশফিক ও তামিমরা অটোগ্রাফ দেন। ছাদখোলা বাস থেকে ফুলঝুড়ির মতো জার্সি ছুড়ে দিতে দেখা যায় খেলোয়াড়দের। সেই জার্সি সংগ্রহ করতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টিম বাসের পাশেই উল্লাস করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে-এটা আমাদের জন্য অনেক আনন্দের। খেলোয়াড়দের সামনাসামনি দেখতে পারছি, এতে আমরা খুবই উচ্ছ্বসিত। এই প্রথম ছাদখোলা বাসে সরাসরি বিপিএলের ট্রফি উদযাপন দেখছি।

সংবর্ধনায় অংশ নিতে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদেরও। কেমন লাগছে জানতে চাইলে তারা বলেন, বিপিএলে রাজশাহীর জয় মানে আমাদেরই জয়। দ্বিতীয়বারের মতো রাজশাহী শিরোপা অর্জন করেছে, এতে আমরা অনেক খুশি। তবে কষ্ট লেগেছে যে আমরা জার্সি পাইনি। একটা জার্সি পেয়েছিলাম, সেটাও একজন হাত থেকে কেড়ে নিয়েছে। ক্যাম্পাসে জাতীয় দলের ক্রিকেটারদের সামনে থেকে দেখে আমরা খুবই আনন্দিত।

শান্ত-মুশফিকদের কাছ থেকে জার্সি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুর রহমান। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, জার্সি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি রাজশাহীর লোকাল না হলেও রাজশাহীর জয় আমাকে খুব ভালো লাগছে। প্রথমবারের মতো ছাদখোলা বাসে এমন উদযাপন দেখছি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষকে ধন্যবাদ জানাতে চাই, তারা দারুণ দল সাজিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এখন শহরবাসীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০১৯–২০ মৌসুমে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছিল দলটি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

কলমাকান্দায় নদ-নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার শঙ্কা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা চারদিনের ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ন...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা