ছবি: সংগৃহীত
খেলা

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

আমার বাঙলা ডেস্ক

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে এবং এর বাইরে বিকল্প কোনো ভেন্যুতে খেলার সুযোগ নেই। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন অবস্থায় বিসিবিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আইসিসি। এরই মধ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

এই টানাপোড়েনের প্রেক্ষাপটে নিজের মতামত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া। তার ধারণা, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় আকাশ চোপড়া বলেন, আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে। এরপরও বাংলাদেশ যদি অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হতে পারে।

তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এমনকি ইতালির কাছে হেরে বিদায় নেওয়া দলটির জন্য এটি হতে পারে বড় সুযোগ।

বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেন আকাশ চোপড়া। তার মতে, আইসিসির আয়ের একটি বড় অংশ আসে বাংলাদেশের মতো দেশের অংশগ্রহণের মাধ্যমে। একবার সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ালে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে, যার প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলবে।

সবশেষে আকাশ চোপড়া বলেন, তার বিশ্বাস বিসিবি শেষ পর্যন্ত আগের অবস্থান থেকে সরে এসে আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানাবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা