ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান পোপ লিওর

আমার বাঙলা ডেস্ক

ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। সেইসঙ্গে তিনি অবিলম্বে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান এবং সংলাপের পথ খুলে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়ারও কথা বলেন।

রবিবার (৮ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলুস প্রার্থনার সময় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রসঙ্গে পোপ লিও বলেন, এই সংঘাত মানুষের মধ্যে ভয় ও ঘৃণা বাড়িয়ে দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, ‘এই সহিংসতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও নষ্ট করতে পারে।’

তিনি আরও বলেন, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের ঘটনাগুলোর পাশাপাশি ঘৃণা ও ভয়ের পরিবেশও বাড়ছে। একই সঙ্গে আশঙ্কা বাড়ছে যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং অঞ্চলের অন্য দেশগুলো বিশেষ করে, প্রিয় লেবানন আবারও অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে।

পোপ লিও বিশ্বনেতা ও সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি শত্রুতা বন্ধ করে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা যেন বিনয়ের সঙ্গে প্রার্থনা করি—বোমার গর্জন থেমে যাক, অস্ত্র নীরব হোক এবং এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে সংলাপের মাধ্যমে মানুষের কণ্ঠ শোনা যাবে।’

এর আগে ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিকও এই সামরিক অভিযানের সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে এবং কোনো দেশেরই ‘প্রতিরোধমূলক যুদ্ধ’ শুরু করার অধিকার নেই।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুক...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা