ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

আমার বাঙলা ডেস্ক

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে অনলাইনে হয়রানি ও ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষিত রাখতে বিধিনিষেধ আরোপকারী দেশগুলোর তালিকায় সর্বশেষ নাম হিসেবে যুক্ত হলো দেশটি।

২৮ মার্চ থেকে ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শিশু-কিশোরদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগ ও ডিজিটালবিষয়ক মন্ত্রী মুত্যা হাফিদ।

প্রাথমিকভাবে যেসব প্ল্যাটফর্মে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে তার মধ্যে রয়েছে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্স।

মন্ত্রী বলেন, বর্তমানে অনেক শিশু পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির মতো ঝুঁকির মুখে পড়ছে। অ্যালগরিদমভিত্তিক বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এই অসম লড়াইয়ে অভিভাবকদের একা না রেখে সহায়তা করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

ইউনিসেফ–এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় অর্ধেক শিশু কোনো না কোনোভাবে অনলাইনে যৌনধর্মী কনটেন্টের মুখোমুখি হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে অনেক কর্মজীবী অভিভাবক স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সন্তানদের অনলাইন কার্যক্রম সব সময় পর্যবেক্ষণ করা কঠিন হওয়ায় এই নিয়ম তাদের দুশ্চিন্তা কিছুটা কমাবে।

তবে কিছু কিশোর মনে করছে, সব প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ না করে বিকল্প ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া যেতে পারত। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তরুণদের বিনোদনের বড় অংশ হওয়ায় টেলিভিশনে মানসম্মত ও শিক্ষামূলক অনুষ্ঠানের সুযোগও বাড়ানো প্রয়োজন।

নীতি গবেষক ও অধিকারকর্মীরা বলছেন, শুধু বয়সসীমা নির্ধারণ করলেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্ত নীতিমালা ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

এর আগে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করে। একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে স্পেন এবং এ বিষয়ে জনমত সংগ্রহ শুরু করেছে যুক্তরাজ্য সরকার।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিতইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামল...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা