ছবি: আমার বাঙলা
সারাদেশ

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার প্রতিনিধি:

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উথান হরি (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলিম।

ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত উথান হরি বক্তারপুর পোড়াবাড়ি মহল্লার ইছাক আলীর ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত উথান হরি পোড়াবাড়ি মাঝির টেক নির্জন এলাকায় নিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করলে কৌশলে একটি শিশু পালিয়ে বিয়ে বাড়িতে গিয়ে সবাইকে ঘটনাটি জানালে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে ভুক্তভোগী অপর শিশুকে উদ্ধার করে।

এ সময় অভিযুক্ত উথান হরিকে আটক করে বিয়ে বাড়িতে নিয়ে আসেন তারা। পরে বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে রাত সাগে ১১ টার দিকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আলিম জানান, বুধবার সন্ধ্যায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা