ছবি: আমার বাঙলা
জাতীয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে ভিড়

নিজস্ব প্রতিবেদক

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালক ও গণপরিবহন খাতের কর্মীরা। এতে দৈনন্দিন আয় কমে গিয়ে জীবিকার চাপ বাড়ছে অনেকের।


তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বেড়েছে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা। অনেক চালককে দিনের বড় একটি সময় গ্যাস সংগ্রহের লাইনে কাটাতে হচ্ছে।

সিএনজি চালিত গাড়ির চালকদের অভিযোগ, অনেক পাম্পে রাত থেকেই গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেক সময় মিলছে না প্রয়োজনীয় গ্যাস।

এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের চালকরা বলছেন, দীর্ঘ সময় লাইনে থাকায় কমে যাচ্ছে তাদের দৈনিক আয়, পাশাপাশি বাড়ছে আর্থিক চাপ।


তারা জানান, গ্যাস নিতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। সারাদিন কাটছে পাম্পের লম্বা লাইনে।

চালকদের কেউ কেউ অভিযোগ করছেন, কৃত্রিম সংকট তৈরি করে পর্দার আড়ালে আবারো গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। তারা বলেন, এর আগে জ্বালানি তেলের সময়েও কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়েছে। এবার গ্যাসের দামও বাড়াতে এমন নাটক করছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লোকসানের মুখে পাম্প মালিকরাও। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারাও।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইরানের ড্রোন ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক...

বিয়ে সারলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের শীর্ষ পর্যায়ে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

রুপালি পর্দায় একনায়কতান্ত্রিক শাসনের পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে ভিড়

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা