ছবি: সংগৃহীত
সারাদেশ

ক্ষমতার কেন্দ্র জনগণ—ফেনীর জনসভায় তারেক রহমান

ফেনী, দাগণভূঞা (প্রতিনিধি)

জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি, ক্ষমতা ও ভবিষ্যৎ রাজনীতির একমাত্র উৎস—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

রবিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে নিয়েই রাজনীতি করে, জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি করে। তাই জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্র।” তিনি ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণ করাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের যেমন দাবি রয়েছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটি দাবি আছে—ধানের শীষকে বিজয়ী করা। আমরা ক্ষমতায় গেলে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো।”

দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে ফিরে তিনি জনগণের কল্যাণে কিছু বাস্তবভিত্তিক কর্মসূচি প্রণয়ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো খেটে খাওয়া ও নিম্ন আয়ের নারী সমাজের জন্য ফ্যামিলি কার্ড চালু করা।

তিনি বলেন, “এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা পাবেন। পুরো মাসের জন্য যথেষ্ট না হলেও অন্তত চার সপ্তাহের মধ্যে এক সপ্তাহের দায়িত্ব রাষ্ট্র নেবে—এটাই আমাদের লক্ষ্য।”

নারীদের পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। এই কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যসেবার বিষয়ে তারেক রহমান বলেন, ফেনীতে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। পাশাপাশি নারী ও শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে গ্রামে গ্রামে হেলথ কেয়ার সেবা চালু করা হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা পান।

বন্যা ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সারাদেশে পরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, চট্টগ্রাম ইপিজেডের আদলে ফেনী অঞ্চলেও একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে তারা বিদেশে ভালো বেতনের চাকরি পেতে পারেন। “এতে ব্যক্তি ও রাষ্ট্র—দুই পক্ষই উপকৃত হবে।

জনসভা শেষে তারেক রহমান বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের অধিকার ও ভোটের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা