ছবি: সংগৃহীত
বিনোদন

অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না: স্বস্তিকা

আমার বাঙলা ডেস্ক

নিজের অভিনয় দক্ষতা আর স্পষ্টবাদিতার জন্য বারবার আলোচনায় থাকেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি নতুন একটি কাজ নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং নিজের ক্যারিয়ারের আক্ষেপ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন , অভিনয়টা যদি শতভাগ ঠিক থাকে, তবে জনপ্রিয়তা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না। ক্যারিয়ারে প্রথম এমন চরিত্র দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও বর্তমান প্রজেক্টটি স্বস্তিকার কাছে স্পেশাল।

তিনি আরও বলেন , ‘দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনও ভাবেননি। আমি যে কথার কথা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।’

শর্ত যখন সোশ্যাল মিডিয়া ফলোয়ার বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, তা দেখে কাস্টিং করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। স্বস্তিকা এই সংস্কৃতির ঘোর বিরোধী। তিনি জানান, এই কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি শর্ত দিয়েছিলেন।

স্বস্তিকার কথায়, ‘আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটা করব না।’

তার মতে, ‘অভিনয়টা ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার ধারণা, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার থেকে ওরা যদি মাটিতে পা দিয়ে চলা শিখতে পারে, সেটাই বড় পাওয়া।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতা...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা