সংগৃহীত
বিনোদন

নতুন কাজ পেতে এখনো অডিশন দেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় ক্যারিয়ার দুই যুগে পৌঁছালেও এখনো নতুন কাজ পেতে অডিশনের মুখোমুখি হতে হয় তাকে। আর এই তথ্য ফলাও করে প্রচার করেছেন অভিনেত্রী নিজেই।

স্বস্তিকার ফেসবুক পোস্ট থেকে এই তথ্য নিয়ে প্রতিবেদন করেছেন কলকাতার বাংলা অনলাইন ‘সংবাদ প্রতিদিন’।

স্বস্তিকা বলেছেন, একটি ভালো চরিত্রের জন্য দেশের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম কোথাও পাড়ি দিতে তার আপত্তি নেই।

তিনি বলেন, অভিনেত্রী হিসেবে নিজেকে আরো পরিণত করতে শহর ছেড়ে, ইগো সরিয়ে যে কোনো কোথাও যাওয়াই যায়।

২০ বছর বয়সে অভিনয়ে আসা স্বস্তিকা তার অডিশন নিয়ে লিখেছেন, ২৪ বছর কাজ করার পরে এখনো অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজে সাজাতে শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।

নতুন একটি কাজের জন্য কলকাতা ছাড়তে হচ্ছে এই অভিনেত্রীর। নিজেই বলেন, ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। নতুন কোনো চরিত্রের জন্য। যা আমাকে আরো সমৃদ্ধ করবে।

স্বস্তিকা বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে নতুন একটি কাজের জন্য অডিশন দিতে তাকে ওই শহরে যেতে হচ্ছে বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন। স্বস্তিকাকে সর্বশেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’ সিনেমায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা