সংগৃহীত
বিনোদন

কোটি টাকার থিম সংয়ে স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক

অনেকটাই চমকে দিলেন অর্চিতা স্পর্শিয়া। জানান দিলেন কোটি টাকার থিম সংয়ে তার উপস্থিতির কথা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে অভিনেত্রী প্রকাশ করেছেন একটি স্থিরচিত্র। যেটি ধারণ করা হয়েছে সেই থিম সংয়ের সেট থেকে। ক্যাপশনে লিখে দেন, ‘লোডিং...। ঢাকা ক্যাপিটালস!’

জানান দিলেন, আসন্ন বিপিএল আসরে তার চোখ ধাঁধানো উপস্থিতির খবর।

স্পর্শিয়া বলেন, ‘শুটিং শেষ। ৩০ ডিসেম্বর প্রকাশ পাচ্ছে আমাদের দলের থিম সং। আমি মনে করি, এবারের আসরে সেরা থিম সং হতে যাচ্ছে এটি। আর দল হিসেবেও আমরা অর্জন করবো শ্রেষ্ঠত্বের ট্রফি।’

অনেকেই জানেন, তবু বলা। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে প্রথমবার বিপিএল আসরে যুক্ত হলেন ঢালিউডের প্রধান নায়ক শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়াসহ একঝাঁক তারকা। আগেই ঘোষণা হয়েছে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। অবশেষে সেটি মুক্তির দ্বারপ্রান্তে এখন।

স্পর্শিয়া জানান, এটি বিএফডিসিতে সেট ফেলে নির্মাণ করেছেন রাকিব আহমেদ। আর তাতে স্পর্শিয়া ছাড়াও থাকছেন খোদ শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, পূজা চেরী, ইমনসহ শতাধিক সহশিল্পী। থাকছেন দলের খেলোয়াড়রাও। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান।

বলা দরকার, এর মধ্যে এবারের বিপিএল আসরের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মোট দল ৭টি। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা