সংগৃহীত
বিনোদন

জয়া আহসানের সিনেমা রটারড্যাম উৎসবে নির্বাচিত

বিনোদন প্রতিবেদক

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’।

সুখবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে উৎসবটিতে।

ফেসবুকে সিনেমার কিছু ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন জয়া।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস থেকে এই সিনেমা বানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়।

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ৩০ জানুয়ারি বসবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ওই আসরে জয়া-আবির চট্টোপাধ্যায়ের সিনেমাটির প্রিমিয়ার কবে হবে সে বিষয়ে এখনো কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি।

জয়া এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন। আর শশী ডাক্তার হয়েছেন কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া অন্যান্য চরিত্রে কাজ করেছেন কলকাতার ধৃতিমান চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

সিনেমার শুটিং সুমন শুরু করেছিলেন ২০২২ সালে।

পরিচালক তার ফেসবুকে জানিয়েছেন, তার সিনেমার যাত্রা যে আন্তর্জাতিক অঙ্গন দিয়ে শুরু হবে সেটি তার কল্পনার বাইরে ছিল।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারের ঘটনাকে বিশাল প্রাপ্তি বলে বর্ণনা করেছেন সুমন।

তিনি বলেন, মানিকের কালজয়ী এই উপন্যাস নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দেড় দশক আগের। নানা কারণে হয়ে ওঠেনি। এই সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেক অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই সিনেমা নির্মাণে। তাদের জানাই আমার কৃতজ্ঞতা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা