সংগৃহীত
বিনোদন

কার কিংবা কাদের সঙ্গে ডিভোর্স হয়নি শ্রীলেখার?

বিনোদন ডেস্ক

শ্রীলেখা মিত্রের বিয়ে ভেঙেছে এক দশক আগে। অবশ্য শ্বশুরবাড়ির মানুষগুলোর সঙ্গে আজও সম্পর্ক অটুট আছে ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেত্রীর। তার মতে, স্বামী প্রাক্তন হতে পারে, অন্য সম্পর্কগুলো নয়। এক দশক আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার।

বিবাহবিচ্ছেদ হলেও শিলাদিত্যর সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই রয়ে গিয়েছে, সে কথা বারবার উল্লেখ করেন শ্রীলেখা। প্রাক্তন স্বামীর সঙ্গে জুড়ে থাকা পুরোনো সম্পর্কগুলোও আগের মতোই অটুট।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন স্বামীর পিসির সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রীলেখা। সঙ্গে মন ছোঁয়া ক্যাপশন। লিখলেন, ‘আমার পিসি শাশুড়ি। না উনি আমার এক্স নন, ওনার সঙ্গে ডিভোর্স হয়নি।’

শ্রীলেখার শেয়ার করা ছবিতে দেখা যায়, তার ও শিলাদিত্যর একমাত্র মেয়ে মাইয়্যা (ঐশী) সান্যালেরও। এই মাসেই ১৯-এ পা দিয়েছে শ্রীলেখা-কন্যা। মায়ের মতোই সুন্দরী সে।

প্রসঙ্গত, ২০০৪ সালে সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সান্যালের সঙ্গে বিয়ে হয় শ্রীলেখার। ভালোবেসেই পরস্পরের হাত ধরেছিলেন দু’জনে। তবে এ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ে ভাঙার কারণ কোনো তৃতীয় ব্যক্তি বা পরকীয়া নয় বরং ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব।

বিয়ে ভাঙলেও কোনো দিন সাবেককে নিয়ে বিরূপ মন্তব্য করেননি অভিনেত্রী। সাবেক স্বামী অত্যন্ত হ্যান্ডসাম হওয়াতেই আর কাউকে মনে ধরেনি শ্রীলেখার। আজও সিঙ্গেল অভিনেত্রী।

সাবেকরা নাকি বন্ধু হন না? এই মিথ বলিউডে ভেঙে ফেলেছেন আরবাজ-মালাইকা, সুজান-হৃতিকরা। টালিপাড়াও পিছিয়ে নেই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা