বিনোদন

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স

বিনোদন ডেস্ক

তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার মামলা। আর সেই তারকা যদি হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন আলোচিত হয়েছিল, তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। জানেন কি, এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ।

হৃতিক (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) ও সুজান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) শৈশবের বন্ধু। ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) দিয়ে হৃতিক যখন বলিউডে অভিষেকের অপেক্ষায়, তখনই সুজানের সঙ্গে তাঁর প্রেম চলছিল। চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।

২০১০ সালের ‘কাইটস’ ছবির শুটিং চলাকালে হৃতিক ও সুজানের সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যায়। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়; শেষ হয় ১৪ বছরের দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন; দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে ঘুরতে দেখা যায়।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদ—কোন পথে এই অঙ্ক তাঁকে দেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। তবু এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়ে।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে আছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা