বিনোদন

সিনে-ড্রামায় অভিনয় করে প্রশংসায় ভাসছেন স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক

ঈদে জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে দেখা গেছে সিনেমার আদলে নির্মিত একটি সিনে-ড্রামায়। যার নাম ‘পায়েল’। এতে তিনি অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে জুটি বাঁধেন।

সিনে-ড্রামাটি পরিচালনা করেন সাইফুল হাফিজ খান। আর্ক ফিল্মেসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পেয়েছে।

এরইমধ্যে অনেকে এ সিনে-ড্রামার বেশ প্রশংসা করেছেন বলে জানান স্পর্শিয়া। প্রথমবারের মতো ইউটিউবের জন্য এমন সিনে ড্রামা নির্মাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি এখন আর আগের মতো ছোটপর্দায় কাজ করছি না। কিন্তু এ গল্পটি না করতে পারিনি। এটির অন্যতম কারণ, এটি সিনেমার আদলেই নির্মাণ হয়েছে। এ ছাড়া এটির গল্পও গতানুগতিক গল্পের বাইরে বলতে পারি। ভিউয়ের যুগে এটি অন্যদের ছাপিয়ে যেতে না পারলেও যারা দেখছেন তারা বেশ প্রশংসা করছেন।’

গল্পে দেখা যায়, কুতুব (খায়রুল বাসার) শিকড়হীন এক যুবক। যার বেড়ে ওঠা এটি নির্জন অবহেলিত চিতায়। লাশ পোড়ানোই তার কাজ। অন্যদিকে জরী (অর্চিতা স্পর্শিয়া) পরিচ্ছন্নকর্মী। যার কেউ নেই। তাই অবসরে সে কুতুবের সাথে চিতায় সময় কাটায়। কিন্তু শেষ পর্যন্ত কী তাদের এভাবে এক চিতায় থাকা হবে? এমন গল্পেই নির্মিত পায়েল।

নির্মাতা বলেন, ‘পায়েল সিনেমা আদলে নির্মিত হয়েছে। আমাদের ইউটিউবের জন্য এমন সিনে-ড্রামা এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। বেশ কয়েকদিনের সময় নিয়েই এটির শুটিং করেছি। যারা পোয়েল দেখেছেন তাদের অনেকেই এটির নির্মাণ ও গল্পে প্রশংসা করেছেন।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা