সংগৃহিত
বিনোদন

নায়িকা থেকে গায়িকা স্বস্তিকা

বিনোদন ডেস্ক: সিনেমার নায়িকা গায়িকাও হয়েছেন। পেয়েছেন দর্শক-শ্রোতাদের প্রশংসাও। শুধু ঢালিউডে নয়, টালিউডেও এমন উদাহরণ রয়েছে। এবার টালিউডের গানের দুনিয়ায় যুক্ত হলো স্বস্তিকা মুখার্জীর নাম। কোন সিনেমায় স্বস্তিকা গাইছেন- এ খবর ভক্তরা জানতে চাইছেন।

জানা গেছে, পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী সিনেমা ‘দুর্গাপুর জংশন’-এ তিনি হবেন নেপথ্য গায়িকা। চলতি মাসের শেষে সম্ভবত তিনি গান রেকর্ড করবেন। সিনেমায় তাকে জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গাইতে শোনা যাবে।

চিত্রনাট্য অনুযায়ী নায়িকার জীবনে নানা ধূসর স্তর। রয়েছে অনেক অন্ধকার অতীত। এক রাতের ঘটনা তাকে সেই অতীতের মুখোমুখি দাঁড় করাবে। নায়িকার জীবনে ‘ফিরে দেখা’র একটি দৃশ্যে শোনা যাবে গানটি। সিনেমাতে কোনো দিন গান না গাইলেও স্বস্তিকা রবীন্দ্রসংগীত ভালো গান।

এর আগে বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। সে সবের অ্যালবামও রয়েছে। এ সিনেমাতে পরিচালক তাকে এমন সুযোগ দিতেই তিনি খুশি মনে রাজি হয়ে গিয়েছেন। একই দিনে তার সঙ্গে সিনেমার গান রেকর্ড করবেন ইমন চক্রবর্তী।

সিনেমায় স্বস্তিকাকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। অরিন্দম এ সিনেমার আগে ‘শিবপুর’ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেন। সত্তর-আশির দশকের উত্তাল রাজনীতি, ভারতের হাওড়ায় অন্ধকার দুনিয়ার রাজপাট সিনেমায় উঠে এসেছে। সত্যি ঘটনার উপরে তৈরি অ্যাকশন-থ্রিলার ঘরানার সেই সিনেমাটি জনপ্রিয় হওয়ার পরে অরিন্দম আবারও একই পথে হেঁটেছেন।

এবার তিনি দুর্গাপুরের অন্ধকার অতীত প্রকাশ্যে আনতে যাচ্চেন। এ সিনেমায় একঝাঁক তারকা অভিনেতা রয়েছেন। স্বস্তিকার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। তিনি পর্দায় দাপুটে পুলিশ অফিসার চরিত্রে রূপদান করবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা