বিনোদন
সেরা সুন্দরী পাবেন ৫ ভরি সোনার মুকুট

শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘বিউটি কুইন বাংলাদেশ’ 

বিনোনদন প্রতিবেদক: এবার ‘বিউটি কুইন বাংলাদেশ’ নামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে নাটক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাবন্য ও স্কাইলাইন মিডিয়া। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী সুন্দরীদের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এই আয়োজনে অংশ নিতে অনলাইন এবং সরাসরি আবেদনপত্র জমা দেয়া যাবে। ১৬ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশী নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তিন ক্যাটাগড়িতে এই আয়োজনের বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। বিজয়ী সেরা সুন্দরী পাবেন ৫ ভরি ওজনের সোনার মুকুট। এছাড়া সেরা ১০জনও পাবে স্বর্ণের মুকুট। পাশাপাশি অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তো রয়েছেই। প্রতিযোগিতার মুল পর্ব ছাড়াও বিভিন্ন গুরুত্বপুর্ণ অংশ দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচার হবে। প্রতিযোগিতার বিষয়য়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুরে রাজধানীর একটি রেষ্টুরেন্টে এক মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান লাবন্যর প্রতিনিধি অভিনেতা, নির্মাতা, প্রযোজক হেদায়েতুল্লাহ তুর্কি। উপস্থিত ছিলেন স্কাইলাইন মিডিয়ার স্বত্তাধিকারী আকাশ সাহা, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও নির্মাতা রাজু আলীম, জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং মিডিয়া ব্যক্তিত্ব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। মিট দ্য প্রেসে জানানো হয় অচিরেই এই প্রতিযোগিতার বিস্তারিত আরো তথ্য জানানো হবে। প্রতিযোগিতায় জুড়িবোর্ডের সদস্যদের নাম মুল প্রতিযোগিতার সময় প্রকাশ করা হবে। প্রতিযোগিতাটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা