সংগৃহীত
বিনোদন

দাম্পত্য জীবনের কী টিপস দিলেন মালাইকা

বিনোদন ডেস্ক

স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক বছর আগেই। সম্প্রতি প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও দূরত্ব তৈরি হয়ে বলিউড তারকা মালাইকা অরোরার। বর্তমানে তিনি সিঙ্গেল। অনেকবার বিয়ের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত বিয়ে করেননি তারা।

তবে বিয়ে করার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার বলে মনে করেন মালাইকা। এজন্য বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের কয়েকটি পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

মালাইকার মতে, স্বামী-স্ত্রীর দুইজনেরই আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পরেও মেয়েদের নিজের পরিচয় ধরে রাখতে হবে।

মালাইকা মনে করেন, বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচিতিটা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত।

মালাইকা বলেন, একসঙ্গে সংসার করার সময় স্বামী-স্ত্রী কারোরই নিজের পরিচয় হারানো উচিত নয়। যদি আপনি আপনার সঙ্গীর পদবী গ্রহণ করেন তবু নিজের ব্যক্তিগত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা। ২০১৭ সালের মে মাসে তাদের আইনি বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন অভিনেত্রী। কিন্তু সে সম্পর্কও টেকেনি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা