সংগৃহীত
বিনোদন

হাসপাতালে ভর্তি নায়িকা অঞ্জনা

বিনোদন প্রতিবেদক

দেশের বর্ষীয়ান চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকার ছেলে নিশাত মণি। নিশাত মণি বলেন, মায়ের অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন। সবার কাছে দোয়া চাই।

তিনি জানান, ১৫ দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার, একপর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে পরে হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি বলেন, ‘কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনো সুস্থ হননি। আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’

সকলের দোয়া চেয়ে তিনি বলেন, আমি আবারো বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মন-প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ্বাস সবার দোয়ায় তিনি আবারো চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু; ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা রহমান।

‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এখন তেমনভাবে চলচ্চিত্রে দেখা যায় না অঞ্জনাকে। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

কলমাকান্দায় নদ-নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার শঙ্কা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা চারদিনের ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা