ছবি: সংগৃহীত
খেলা

২০৩১ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় চার দেশ

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার ফুটবল ফেডারেশনগুলো যৌথভাবে ২০৩১ সালের নারী বিশ্বকাপ আয়োজনের বিড ঘোষণা করেছে। এটি হবে ইতিহাসের প্রথম নারী বিশ্বকাপ যেখানে অংশ নেবে ৪৮টি দল, এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চারটি ভিন্ন দেশে।

ফিফা চলতি বছরের মে মাসে নারী বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত নেয়। নতুন ফরম্যাটে থাকবে ১২টি গ্রুপ এবং ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪টি। যা ২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপের ফরম্যাটের সঙ্গে মিলে।

এক যৌথ বিবৃতিতে আয়োজক দেশগুলোর ফেডারেশন জানায়, তাদের লক্ষ্য ‘ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নারী বিশ্বকাপ আয়োজন’ করা, যা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে নারী ফুটবলে স্থায়ী পরিবর্তন আনবে।

যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সিন্ডি পারলো কোনে বলেন, ‘মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার সঙ্গে ২০৩১ নারী বিশ্বকাপ আয়োজনের নেতৃত্ব দিতে পেরে আমরা গর্বিত। এই আয়োজন নারী ফুটবলে স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।’

মেক্সিকান ফেডারেশনের প্রেসিডেন্ট মিকেল আরিওলা বলেন, ‘এটি আমাদের অঞ্চলে নারী ফুটবলের বিকাশকে আরো ত্বরান্বিত করবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

আয়োজকরা জানান, বিডের আনুষ্ঠানিক নথি নভেম্বর মাসে ফিফার কাছে জমা দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে ২০২৬ সালের ৩০ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেসে।

বিড সফল হলে এটি হবে প্রথম নারী বিশ্বকাপ যা চারটি দেশে অনুষ্ঠিত হবে, এবং প্রথমবারের মতো জ্যামাইকা ও কোস্টারিকায় বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে নারী বিশ্বকাপ আয়োজন করেছিল। অন্যদিকে, মেক্সিকো নারী বিশ্বকাপের আয়োজক হবে এবারই প্রথম।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা