ছবি: সংগৃহীত
জাতীয়
খালেদা জিয়াকে

লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতে

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে কি না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ রাতে।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না, এ বিষয়ে মেডিক্যাল বোর্ড রাতে সিদ্ধান্ত দেবে।

গতকাল শুক্রবার ভোরে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সে করে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্সটি আসতে না পারায় যাত্রা স্থগিত করা হয়।যদিও কাতারের আমির জার্মানির একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে পাঠাচ্ছে। বিমান ভাড়া ও সব ধরনের ব্যবস্থা কাতার সরকারই করবে বলে জানা যায়।

এদিকে শুক্রবার প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গতকাল শুক্রবার সকালে ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এখন মেডিক্যাল বোর্ড ও ডা. জুবাইদা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।সিসিইউতে গত ১৩ দিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশ যাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এলএনজি সংকটে বাড়ছে লোডশেডিং শঙ্কা

দেশের অন্যতম ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দ...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সা...

আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিত...

পাঁচ ব্যাংকের আর্থিক সংকট: একীভূতকরণে সমাধান, নাকি নতুন শঙ্কা?

পাঁচটি সংকটাপন্ন ইসলামী ধারার বেসরকারি ব্যাংককে একীভূত করে নতুন একটি রাষ্ট্রী...

সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুক...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা