ছবি: আমার বাঙলা
সারাদেশ

কেমিক্যাল দিয়ে পাকানো টমেটোতে সয়লাব মনোহরদী বাজারসহ আশেপাশের হাটবাজার

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

ময়মনসিংহের ভবেরচর কাচারী বাজার ও চাঁপাইনবাবগঞ্জের রহমপুর থেকে প্রায় প্রতিদিন ট্রাক ভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো টমেটো মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে। এসব বাজারের মধ্যে উল্লেখযোগ্য হলো হাতিরদিয়া, চালাকচর ও শেখের বাজার।

বাজারে পাওয়া টমেটোগুলো দেখতে আকর্ষণীয় টকটকে লাল এবং চকচকে হওয়ায় ক্রেতাদের সহজেই নজর কাড়ছে। তবে অভিযোগ উঠেছে, এসব টমেটো প্রাকৃতিকভাবে পাকা নয় ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, মনোহরদী বাজার সহ আশেপাশের গ্রামের হাটবাজারে অবাধে এসব টমেটো বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা জানিয়েছেন, এই টমেটো রান্না করলে স্বাভাবিক স্বাদ পাওয়া যায় না এবং দ্রুত পচে যায়।

বাজারে আসা গৃহিণী শেফালী বেগম বলেন, “আমি ডালের মধ্যে দিয়েছিলাম, টমেটো সিদ্ধ হয়নি, স্বাদও লাগেনি।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান বলেন, “কেমিক্যাল দিয়ে পাকানো টমেটোর ভিটামিন ও স্বাদ দুটোই নষ্ট হয়। আমাদের এখানে পরীক্ষা করার মত কোন যন্ত্রপাতি নেই; পরীক্ষা করতে হলে ল্যাবরেটরীতে পাঠাতে হবে।

মনোহরদী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার বলেন, “ইতিমধ্যে শীতের সবজি বাজারে উঠলেও স্থানীয় টমেটোর উঠতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তখন কেমিক্যাল মিশানোও কমবে। শীত ও কুয়াশার কারণে টমেটো স্বাভাবিকভাবে পাকে না, ফলে লাল ও হলুদ বর্ণ দেখা যায় না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের টিকিট নিয়ে আগাম হিড়িক

লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের উত্তাপ শুরু হয়ে গেল ম্যাচের প্রায় আট মাস আগ...

নেপালের সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই

নেপালের ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আর কোনও শ্রমিক জীবিত নেই বলে...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা