সংগৃহিত
লাইফস্টাইল

স্টেরয়েড প্রয়োগে মোটাতাজা গরু চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক: পবিত্র ঈদুল আজহা আসন্ন। আগামী সপ্তাহে ত্যাগের আনন্দে মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিন আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা পশু কোরবানি দেবেন। এ জন্য এখন থেকেই অনেকে প্রস্তুতি নিচ্ছেন। রাখছেন গরুর হাটের খোঁজখবর।

কারণ এখনও দেশের অধিকাংশ মানুষ গরুর হাট থেকেই কোরবানির উদ্দেশ্যে পশু বাছাই করে কেনেন। এবং কোরবানির পশু হিসেবে সুস্থ, সবল মোটাতাজা গরু থাকে পছন্দের শীর্ষে। আর এ সুযোগ কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নেন কিছু অসাধু ব্যবসায়ী। বেশি লাভের আশায় তারা কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করেন। এ ধরনের গরুর মাংস মানবদেহের জন্য ক্ষতিকর জেনেও তারা স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করে গরু মোটাতাজা করেন।

অনেক ক্রেতা বিষয়গুলো না বুঝে ব্যবসায়ীদের ফাঁদে পা দেন। তারা শুধু স্বাস্থ্য দেখেই কোরবানির গরু পছন্দ করেন। কিন্তু প্রকৃত স্বাস্থ্যবান, সুস্থ গরু এবং স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করে মোটাতাজা গরুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। একটু সচেতন হলে গরুর হাটে গিয়ে ঠকে যাওয়ার আশঙ্কা থাকে না। যেমন সুস্থ প্রাণী, গরু কিংবা খাসির চামড়া থাকবে মসৃণ। রং যাই হোক, উজ্জ্বল দেখাবে। চামড়ায় অবাঞ্ছিত দাগ থাকবে না।

গরুর শরীরে হাত রাখলে সাড়া দেবে। মুখের সামনে খাবার ধরলে খাওয়ার চেষ্টা করবে। অনেক সময় নতুন পরিবেশে গরু খাবার খেতে অনাগ্রহ দেখাতে পারে, তবে সুস্থ গরু সর্বদা চঞ্চল থাকবে।

গরু কেনার আগে লক্ষ্য রাখতে হবে, গরুর মুখ থেকে অনবরত লালা ঝরছে কিনা, মুখের দু’পাশে ফেনা জমেছে কিনা। খুব বেশি এমন মনে হলে সেই গরু কেনা থেকে বিরত থাকতে হবে। কারণ কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুর মুখ থেকে অতিরিক্ত লালা ঝরে। লালা অনেক সময় ফেনাযুক্ত হতে পারে।

সুস্থ গরু নিয়মিত জাবর কাটে। প্রাকৃতিকভাবে মোটাতাজা করা পশুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে মাংস খুব বেশি দেবে যাবে না। গেলেও দেবে যাওয়া অংশটুকু আগের অবস্থায় দ্রুত ফিরে আসবে। স্টেরয়েড প্রয়োগ করে গরু মোটাতাজা করলে সেই গরুর গায়ে চাপ দিলে মাংস দেবে যাবে। এবং সেখানে আঙুলের বসে যাওয়া চিহ্ন দেখা যাবে। মনে রাখতে হবে, এ ধরনের গরুর শরীর ভারী হয়ে যায়। শরীরে পানি জমার কারণে সহজে হাঁটতে চায় না। এ জন্য গরু কেনার আগে হাঁটিয়ে দেখা ভালো।

এ ছাড়া এ ধরনের গরু আয়েশি স্বভাবের হবে। নড়াচড়া কম করবে। নাক থাকবে শুকনা। গরু ঘন ঘন শ্বাস নেবে। সহজে খাবার খেতে চাইবে না। এসব গরুর দেহের তাপমাত্রাও অনেক বেশি থাকবে। অবশ্য নানা কারণে পশুর দেহের তাপমাত্রা বাড়তে পারে। যেমন গরমে দীর্ঘপথ পাড়ি দেয়া। প্রাকৃতিক উপায়ে বড় হওয়া গরুর শরীরের তাপমাত্রা এ কারণে বৃদ্ধি পেলেও তা খুব বেশি স্থায়ী হবে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা