সারাদেশ

বগুড়ায় দুই নারী খুন, জানা গেল নেপথ্য কাহিনী

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্কুলছাত্রী। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত স্কুলছাত্রী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে শুধু কয়েকজন নারী ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা লাইলী বেওয়া, হাবিবা ইয়াসমিন ও বন্যাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী টের পেয়ে ওই বাড়িতে এসে রক্তাক্ত তিন নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত বন্যাকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।থানা পুলিশের মতে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার যুবক সৈকত। বন্যা তা প্রত্যাখ্যান করায় স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতেন তিনি।

পুলিশ আরো জানায়, এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয় এলাকায়। এরই জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রীর বাসায় ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে দাদি লাইলী বেওয়া ও চাচি হাবিবা ইয়াসমিনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত।

পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা