সংগৃহীত
বিনোদন
বাবা দিবস

বাবাকে নিয়ে মন্দিরার পোস্ট

বিনোদন ডেস্ক

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’ ছবিতে অভিনয় করেছেন নবাগত মন্দিরা চক্রবর্তী; ছবির প্রচারণায় সরব এই নবীন শিল্পী। ফেসবুকে সেসবের পোস্টও দিচ্ছেন। সিনেমায় এরই মধ্যে দুজনকে নায়ক হিসেবে পেয়েছেন মন্দিরা। আজ (১৫ জুন) রোববার তিনি জানালেন তার জীবনের আসল নায়কের কথা।

মন্দিরার বাবার নাম পান্নালাল চক্রবর্তী। আজ বাবা দিবসে তাকে স্মরণ করতে গিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। সেখানে বাবাকে জীবনের নায়ক উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তোমার মেয়ে হতে পেরে আমি খুবই ভাগ্যবান। তুমি পৃথিবীকে আরও নিরাপদ, উজ্জ্বল করে তুলেছো। তুমি আমার নায়ক, আমার আদর্শ এবং আমার চিরকালের বন্ধু।’

ওই পোস্টে মন্দিরা আরও লিখেছেন, ‘আমি যতই বড় হই না কেন, আমি সবসময় তোমার ছোট্ট মেয়েটাই থাকবো। তুমি আমাকে প্রতিদিনই দেখিয়েছ নিঃশর্ত ভালোবাসা কেমন। তোমার নির্দেশনা আমাকে আজকের নারীতে পরিণত করেছে। আমাদের পরিবারের পাথর হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে “বাবা” বলতে পেরে আমি গর্বিত। আমি তোমাকে ভালোবাসি বাবা।’

নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন মন্দিরা চক্রবর্তী। কত্থক নাচের জন্য পেয়েছেন পুরস্কার। ২০১২ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়েতে অংশ নেওয়ার পর বিনোদন অঙ্গনে কাজের সুযোগ আসে। গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’র মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়। এ বছর ঈদুল আজহায় তাকে পাওয়া গেল ‘নীলচক্র’ সিনেমায়। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। সিনেমাটি নির্মাণ করছেন মিঠু খান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা