আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়িয়ে ইরানের সংসদে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই ইরানের পার্লামেন্টে পাস একটি নতুন আইন হয়েছে, যার নাম ‘গুপ্তচরবৃত্তি ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শাস্তি কঠোরকরণ আইন’।

আইনটিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সহযোগিতামূলক সম্পর্কের অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তির বিধান রাখা হয়েছে।

কেবল গুপ্তচরবৃত্তি নয়-প্রযুক্তি, অর্থনীতি, ড্রোন, সাইবার সহযোগিতা, কিংবা বিদেশি গণমাধ্যমে ভিডিও পাঠালেও শাস্তির মুখোমুখি হতে হবে। স্টারলিংক ব্যবহারের মতো প্রযুক্তিও অপরাধ হিসেবে গণ্য হবে।

আইনটিতে শত্রু রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া সরকার যেকোনো সময় যেকোনো বিদেশি সত্তাকে ‘শত্রু’ ঘোষণা বা সেই মর্যাদা প্রত্যাহার করতে পারবে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এটিকে “জাতীয় নিরাপত্তার ঢাল” বললেও, বিশ্লেষকদের মতে, আসল উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ দুর্বলতা ঢাকতে, ভিন্নমত দমন করতে এবং নিরাপত্তা বাহিনীর মনোবল বাড়াতে কঠোর দমননীতি চালু করা।

এর আগে শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা না থাকায় বিলটি সংসদে ফেরত পাঠিয়েছিল ইরানের গার্ডিয়ান কাউন্সিল।

সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। একইসাথে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারন করা হয়েছে।

চূড়ান্ত প্রস্তাবে আরো বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না। আর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা