ছবি:সংগৃহীত
সারাদেশ

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে মোরেলগঞ্জে বাম্পার আমন ফলন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

হিমেল হাওয়া, কনকনে শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শেষ মুহূর্তের আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠজুড়ে সোনালি ফসলের সমারোহে যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামবাংলা। চলতি মৌসুমে বিঘাপ্রতি ৩ থেকে ৫ মণ ধান বেশি ফলন হওয়ায় কৃষক পরিবারগুলোতে বইছে আনন্দের জোয়ার।

সরেজমিনে দেখা যায়, উপকূলীয় এই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যন্ত গ্রামগুলোতে আমন ধান কাটার শেষ ধাপ চলছে। গত দুই সপ্তাহ ধরে তীব্র শৈত্যপ্রবাহে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে কষ্ট পেলেও কৃষকরা নতুন উদ্যমে মাঠে নেমেছেন। ইতোমধ্যে অনেক কৃষক প্রায় ৮০ শতাংশ ধান কেটে ঘরে তুলে মাড়াইয়ের কাজ শেষ করেছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর স্থানীয় জাতের মোটা আমন ধানে বিঘাপ্রতি গড়ে ১০ থেকে ১৪ মণ ফলন মিলেছে। যেখানে গত বছর একই জমিতে সর্বোচ্চ ৭ থেকে ৮ মণ ধান পাওয়া গিয়েছিল। কোনো কোনো জমিতে বিঘাপ্রতি ১৬ থেকে ১৭ মণ পর্যন্ত ফলন হয়েছে, যা গত ৪-৫ বছরের মধ্যে বিরল বলে জানান তারা।

বাজারে প্রতি মণ ধান কৃষকরা গড়ে ১ হাজার ২০ টাকা দরে বিক্রি করছেন। যদিও গত বছর এই সময়ে ধানের দাম ছিল প্রায় ১ হাজার ৩০০ টাকা, তবুও ফলন বৃদ্ধি পাওয়ায় দামের ঘাটতি অনেকটাই পুষিয়ে নিতে পেরেছেন কৃষকরা।

খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপা বারইখালী গ্রামের কৃষক মিজান আকন জানান, তিনি ৭ বিঘা জমির মধ্যে ৫ বিঘার ধান কেটে ইতোমধ্যে ১১০ মণ ধান ঘরে তুলেছেন। আরও প্রায় ৪০ মণ ধান পাওয়ার আশা করছেন। অথচ গত বছর একই জমিতে তার উৎপাদন ছিল মাত্র ৬০ থেকে ৬৫ মণ।

একই গ্রামের কৃষক খলিল হাওলাদার, ওমর ফারুক, জাকির আকন এবং চালিতাবুনিয়া গ্রামের কৃষক আব্দুল্লাহ মল্লিক বলেন,“এ বছর আমন ধানের ফলন সত্যিই ভালো হয়েছে। গড়ে বিঘায় ৪-৫ মণ ধান বেশি পেয়েছি। এমন ফলন বহু বছরেও দেখা যায়নি।”

গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়ির উঠানেই এখন ধান মাড়াইয়ের দৃশ্য চোখে পড়ছে, যা গ্রামীণ অর্থনীতির চাঙ্গা হওয়ার স্পষ্ট চিত্র তুলে ধরছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোরেলগঞ্জ উপজেলায় দেশি ও উচ্চ ফলনশীল (উফসি) আমন ধান আবাদ হয়েছে মোট ২৫ হাজার ৩৭০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় জাতের ধান ১৮ হাজার ৭২০ হেক্টর এবং উফসি ধান ৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে প্রায় ৫৩ হাজার ৭২০ মেট্রিক টন ধান।

গত বছর উপজেলায় ২৬ হাজার ৪১৪ হেক্টর জমিতে আমন আবাদ করে উৎপাদন হয়েছিল ৫৩ হাজার ৯২৯ মেট্রিক টন। এ বছর প্রায় ১০০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে। মৎস্য ঘের বৃদ্ধি, ফসলি জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ এবং অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন কৃষি কর্মকর্তারা। তবে জমি কমলেও ফলন বৃদ্ধির ফলে উৎপাদনের ঘাটতি পুষিয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন,“ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে। বাকি ২০ শতাংশ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই কাটা শেষ হবে। এ বছর আবহাওয়া আমনের জন্য অনুকূলে ছিল। অতিবৃষ্টির কারণে লবণাক্ততা কমেছে, কৃষকেরা সুষম সার ব্যবহার ও আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করায় ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

সব মিলিয়ে শীতের কনকনে বাতাস আর কুয়াশার চাদর ভেদ করে মোরেলগঞ্জের মাঠে মাঠে এখন পরিশ্রমের ঘামে সাফল্যের হাসি-যা কৃষক পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার বাস্তব প্রতিফলন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা