ছবি:সংগৃহীত
সারাদেশ

পাবনায় ডিবির অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, কিলার জাহিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ কুখ্যাত সন্ত্রাসী ও কথিত ‘কিলার’ জাহিদকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশের সার্বিক নির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাস দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস টিম পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোড এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের সময় ফ্ল্যাটের গেস্টরুম থেকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু সরদার-এর ছেলে।

অভিযানকালে জাহিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়;-একটি দুই নলা গান ও একটি এক নলা ওয়ান শুটার গান,১২ বোর কার্তুজ,ধারালো তলোয়ার ও একটি চাইনিজ কুড়াল,২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার,তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার,দুটি লোহার স্প্রিং,একটি ইলেকট্রিক ড্রিল মেশিন,একটি হ্যাকসো ব্লেড।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(ফ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, জাহিদের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের আলোচিত পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, এক জনপ্রতিনিধির হাত কেটে দেওয়ার মামলা, পাশাপাশি বিভিন্ন মাদক ও সহিংসতা সংক্রান্ত মামলাও রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা