সংগৃহিত
লাইফস্টাইল

স্বাস্থ্য রক্ষায় খাবারে তেল ব্যবহারে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: তেল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। তবে খাদ্য উপাদানগুলোর মধ্যে সবচেয়ে কম গ্রহণ করা উচিত তেল।

খাবারে তেলের পরিমিত ব্যবহার করা সুস্থ থাকার জন্য আবশ্যক। তেল আমাদের শরীরের সঠিক বিপাক ক্রিয়ার জন্য প্রয়োজন। এ থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে থাকি। কিন্তু তেলের অতিরিক্ত ব্যবহার হতে পারে বিভিন্ন জটিলতার কারণ।

দৈনিক খাবার প্রস্তুতে একজন মোটামুটি ৫ চা চামচ তেল গ্রহণ করতে পারবেন। এটাও কোনো রোগ বা শারীরিক অবস্থার কারণে কম হতে পারে। মাসিকভাবে একজন মাথাপিছু আধা লিটার তেল খেতে পারেন। এ ছাড়া তেল নির্বাচনের ক্ষেত্রে প্রাণীজ উৎসের তেলের থেকে উদ্ভিজ্জ উৎসের তেল নির্বাচন করা ভালো।

উদ্ভিজ্জ তেলের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সরিষার তেল, সয়াবিন তেল, কালিজিরা তেল, তিলের তেল ও বিভিন্ন বাদামের তেল। এ ছাড়া রান্না করার ক্ষেত্রে একই তেল বারবার ব্যবহার না করাই ভালো। একই তেল বারবার ব্যবহার করা হলে তেল পুড়ে পলিমারাইজ হয়। যার ফলে এটি ট্রান্স ফ্যাটে পরিণত হয়।

তাই ফেনাযুক্ত হতে দেখলে বা গন্ধ লাগলে সেটি ফেলে দেওয়াই উচিত। একই তেল ২-৩ বারের বেশি ব্যবহার উচিত নয়। তা-ও সেটি দীর্ঘ সময় না রেখে ব্যবহার করা ভালো। তবে ভিন্ন ভিন্ন খাবার তৈরি করার সময় তেল পরিবর্তন করে নেওয়াই ভালো।

ভাজার বদলে ভাপে রান্না করা বা সিদ্ধ করে তেলের ব্যবহার কমানো যেতে পারে। এ ছাড়া রান্নায় ননস্টিক ফ্রাইং প্যান ব্যবহার করেও তেলের ব্যবহার পরিমিত করা সম্ভব। শরীরকে সুস্থ রাখার জন্য তেলের পরিমিত ব্যবহার আবশ্যক। তাই তেলের পরিমিত ব্যবহারের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা