ছবি: সংগৃহীত
সারাদেশ

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে একটি স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সরকার কাজ করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ডাক্তারসহ সকল কর্মীকে নির্ধারিত সময়ে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের পেশাগত সন্তুষ্টি নিশ্চিত করতে তাদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলসহ সচল করা হবে, যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই নিতে পারেন। যেসব হাসপাতালে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে কার্যক্রম বন্ধ ছিল, সেগুলো চালু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন মিন আল জাহান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া, মনোহরদী উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলামসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভোটেকোশি নদীতে আক...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা