সংগৃহিত
লাইফস্টাইল

জর্দা দিয়ে পান খেলে হতে পারে ক্যানসার

লাইফস্টাইল ডেস্ক: অনেক নারী পুরুষেরই পান খাওয়ার অভ্যাস রয়েছে। শুধু পান নয়, সাথে চুন, সুপারি, খয়ের, বিভিন্ন ধরনের জর্দা মিশিয়ে অনেকেই পান খান। আর এতেই নেশা বাড়ে।

যদিও বা পানে কিছুটা পুষ্টিগুণ আছে, তবে বাকি উপকরণ কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। জানলে অবাক হবেন, বিভিন্ন ধরনের জর্দা ও চুন নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

টারফেনলস নামক উপাদানের উপস্থিতির কারণে পান খাওয়ার কারণে ঠোঁট ও জিহ্বায় লাল দাগ পড়ে। পানের সঙ্গে যে চুন খাওয়া হয়, সেটি হলো ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড। এই চুন দাঁতের জন্য ক্ষতিকর।

চুনে আরও আছে প্যারা অ্যালোন ফেনল, যা মুখে আলসার বা ঘা সৃষ্টি করার মাধ্যমে জিহ্বার স্বাদ নষ্ট করে দিতে পারে। এ আলসার ধীরে ধীরে ক্যানসারে রূপান্তরিত হতে পারে।

অন্যদিকে জর্দা হলো তামাকজাতীয় এক ধরনের নেশাজাত দ্রব্য। অনেকেই দীর্ঘক্ষণ মুখের মধ্যে পান রেখেই ঘুমিয়ে পড়েন। এদের ক্ষেত্রে মুখের ভেতরে গালের এক পাশে আলসারসহ ক্যানসার পর্যন্ত দেখা দিতে পারে।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্সের আইএআরসির গবেষকদের মতে, যারা তামাকজাতীয় দ্রব্যাদি জর্দা, চুন, কাঁচা সুপারি, খয়ের দিয়ে পান খান, তাদের ক্ষেত্রে অন্যদের তুলনায় ওরাল বা মুখের ক্যানসার হওয়ার ঝুঁকি প্রায় পাঁচ গুণ বেশি।

সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ায় পান-জর্দা খাওয়ার প্রচলন অনেক বেশি। ফলে বিশ্বের মোট মুখ ও মুখ গহ্বরের ক্যানসারে আক্রান্ত রোগীর ৫৮ শতাংশই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াতে আছে।

কাঁচা সুপারিও অনেকের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এতে আছে উচ্চমাত্রার সাইকোঅ্যাকটিভ এলকালয়েড। যার কারণে উত্তেজনার সৃষ্টি হয়। কাঁচা সুপারি খেলে শরীরে গরম অনুভূত হয়।

এমনকি শরীর ঘেমে যেতে পারে, এমনকি হাইপারটেনশন বা রক্তচাপ বেড়ে যেতে পারে। এর কার্যক্ষমতা এতটাই বেশি, নিকোটিন ও অ্যালকোহলের পাশাপাশি কাঁচা সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয়।

দীর্ঘদিন ধরে চুন, জর্দা, পান ও কাঁচা সুপারি খেলে মুখের ভেতরে গালে সাদা সাদা ছোপ দেখা যায়, সেগুলো পরে শক্ত হয়ে স্থায়ী হয়ে যায় (ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস)। আর এই অবস্থাকে ক্যানসারের পূর্বাবস্থা বলা হয়।

তাই মুখের ভেতরে গালে সাদা বা লাল ছোপ ছোপ দাগ দেখা দিলেই দেরি না করে অবশ্যই নাক-কান-গলা বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হবেন। সূত্র: হেলথলাইন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শাহরুখের নায়িকা গায়ত্রী কেন ছেড়েছিলেন বলিউড?

যে সিনেমা দিয়ে বলিউডে আসেন গায়ত্রী জোশী সে সিনেমাই হয় শেষ সিনেমা। সিনেমাটি হল...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধা...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ওপেনএআই বটের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা