ছবি: সংগৃহীত
সারাদেশ

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত বসে থাকবে না: অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেছেন, সরকার যদি দেশকে তাবেদারি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা সরকারের ভালো কাজে সহমত। তবে দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার বিকেলে (৭ মার্চ) ঐতিহাসিক বদর দিবস ও রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নীলফামারী শহর জামায়াতের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

শহরের স্কাই ভিউ অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এনসিপির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ এবং বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম বক্তব্য দেন।

সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, আমরা হিংসার রাজনীতি করতে চাই না, দেশ গঠনে কাজ করতে চাই। এজন্য সরকারি দলের সহযোগিতা প্রয়োজন। একই টেবিলে বসে আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই, যাতে দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র গঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, দেশের মানুষ জামায়াতকে সমর্থন দিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু দেশি-বিদেশি চক্রান্তে মধ্যরাতে ফলাফল পাল্টে দেওয়া হয়। যার প্রমাণ আমরা দেখলাম সাবেক এক উপদেষ্টার বক্তব্যে।

তিনি বলেন, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে এসেছি। কোনো বাধা আসলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী এবং এ আর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে বাংলাদেশের নারী নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হি...

জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াত বসে থাকবে না: অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি

নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বল...

মনোহরদীতে নদীর জমি থেকে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রলি ও ব্যাটারি জব্দ

নরসিংদীর মনোহরদী উপজেলায় নদীর জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্...

৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্...

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও তরিকুল...

রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা