ছবি: সংগৃহীত
সারাদেশ

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও তরিকুল ইসলাম সুমন (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ১ নম্বর আমানউল্যাহপুর ইউনিয়নের কাছিহাটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় চেয়ারম্যান বাহারুল আলম সুমন বলেন, পুলিশ কাচিহাটা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ উক্ত গ্রামের সর্দার দিঘির পাড় এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ বিষয়টি জানানো পর আমি অবগত হই।

বেগমগঞ্জ মডেল থানার এসআই কুতুব উদ্দিন লিয়ন বলেন, গোপন সংবাদ পেয়ে আমানউল্যাহপুর ইউনিয়নের কাচিহাটা সর্দার দিঘির পাড় থেকে ঐ গ্রামের মো. মোস্তফার পুত্র ফরহাদুল ইসলাম ফাহিম (২০) ও মো. হোসেনের পুত্র তরিকুল ইসলাম সুমন (৩০)-কে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

শনিবার তাদের আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা