সংগৃহিত
লাইফস্টাইল

আখের রসের ঔষধি গুণ

লাইফস্টাইল ডেস্ক: আখের রস শরবত হিসেবে সবারই পছন্দ। গরমে এর চাহিদা বেড়ে যায় বহুগুণ। এটি শুধু পিপাসাই মেটায় না, এর রয়েছে ব্যাপক ঔষধি গুণ।

ভারতীয় এক বিশেষজ্ঞ আখের রসের উপকারিতার বিষয়ে বলেন, ডিহাইড্রেশনের সমস্যা এড়াতে আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয়। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ যেমন জিংক, ফসফরাস, পটাসিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে।

তিনি বলেন, পুষ্টিগুণে ভরপুর এই আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেউ যদি শরীরকে হাইড্রেটেড রাখতে চান তাহলে আখের রস পান করলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এটি খুব অল্প সময়ের মধ্যে ক্লান্তি দূর করে এবং মেজাজ ভালো রাখে।

আখের রস ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি ক্যানসার থেকে দূরে রাখবে শরীরকে। আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। ইউরিনারি ট্র্যাকের সংক্রমণ রুখতে সহায়তা করে আখের রস।

গরমে শরীরে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। পানির অভাবে শরীরের অনেক ক্ষতি হয়। শরীরে পানিশূন্যতা দূর করতে আখের রস খুবই ভালো। আখের রস দামেও সস্তা এবং সহজলভ্য। শরীরের জন্য উপকারী উপাদানে ভরপুর আখের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।

বিশেষজ্ঞ আরও বলেন, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আখের রস খুব একটা বেশি খাওয়া ভালো না। কারণ অধিকাংশ সময় আখের রসে অতিরিক্ত পরিমাণে মিষ্টির ভাগ থাকে। এর ফলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জন্ডিস রোগীদের ক্ষেত্রে আখের রস এক ঔষধি গুণসম্পন্ন উপাদান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা