সংগৃহীত
লাইফস্টাইল

মরিচগাছের উচ্চতা সাড়ে ১৬ ফুট, গিনেস রেকর্ডস 

আমার বাঙলা ডেস্ক

বাড়ির আঙিনায় মরিচগাছ লাগিয়ে সেটির ঠিকঠাক পরিচর্যা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পরিবেশবাদী একটি দল। ওই লাল মরিচগাছটি একটু একটু করে বাড়তে বাড়তে উচ্চতা গিয়ে ঠেকেছে ১৬ ফুট পাঁচ ইঞ্চিতে।

মিসিসিপির যে দল ওই মরিচগাছের যত্ন করেছে, তাদের নেতা হেনরি পোপ। তিনি উদ্যানতত্ত্ববিদ। তিনি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন নিয়ে কাজ করেন। সাত বছর ধরে তিনি কাজ করছেন বিশেষ কিছু মরিচগাছ নিয়ে। ক্রস-পরাগায়নের (ক্রস-পলিনেটিং) মাধ্যমে তিনি বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করতে চান। পোপের পরিকল্পনা ঝুলন্ত বাগান তৈরি করা এবং সব জায়গায় তার ওই পরিকল্পনা ছড়িয়ে দেওয়া।

নিজের মরিচগাছ নিয়ে স্থানীয় একটি পত্রিকাকে পোপ বলেন, ‘কোনো ধরনের বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ পাওয়া কখনোই আমাদের লক্ষ্য ছিল না।’

পোপ সব সময় চান, মানুষ মুদিদোকানের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনুক। আরো অনেক মানুষ তার মতো করে ভাবেন। তাদের জন্যই এ গবেষণার কাজ করছেন তিনি।

পোপ বলেন, ‘সব সময় আমাদের লক্ষ্য যা ছিল, এখনো তা–ই আছে। আমরা তাদের জন্য প্রকৃতিতে খাদ্য উৎপাদনকারী গাছের বৈচিত্র্য আরো বাড়াতে চাই, যারা মুদিদোকানের ওপর কম নির্ভরশীল হতে চান।’

এর আগে সবচেয়ে বেশি উচ্চতার মরিচগাছটিও যুক্তরাষ্ট্রেই জন্মেছিল। ১৯৯৯ সালে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লরা লিয়াং নামের এক নারী ওই গাছের মালিক ছিলেন। লরা লিয়াংয়ের মরিচগাছের উচ্চতা ছিল ১৬ ফুট।

পোপ ও তার দলের লাগানো মরিচগাছটির উচ্চতা লরা লিয়াংয়ের মরিচগাছের উচ্চতা ছাড়িয়ে যাওয়ার পর তারা গাছের উচ্চতা মাপতে একটি বিশেষজ্ঞ দলকে ডেকে আনেন। উদ্ভিদবিশেষজ্ঞ ও স্থানীয় কর্মকর্তারাও মাপজোখের সময় উপস্থিত ছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আনুষ্ঠানিক আবেদন করতে পোপের দল এই মাপজোখের ব্যবস্থা করেছিল।

এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আবেদন যাচাই করে দেখবে এবং সন্তুষ্ট হলে রেকর্ড বইয়ে নতুন করে রেকর্ড লেখা হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা