বাণিজ্য

দেরিতে লবণ দেওয়ায় চামড়া নষ্ট হয়েছে : শিল্প উপদেষ্টা

সাভার, (ঢাকা) প্রতিনিধি 

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেরিতে লবণ দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে। ফলে কাঙ্ক্ষিত দর পায়নি। সোমবার (৯ জুন) সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা চেয়েছিলাম চামড়ার সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয়। যে মূল্য আমরা নির্ধারণ করেছি সে অনুযায়ী যেন পায়। কিছু জায়গায় চামড়াতে লবণ লাগাতে গ্যাপ হওয়ার কারণে কিংবা সঠিকভাবে লবণ না লাগানোয় চামড়া নষ্ট হয়েছে।

আদিলুর রহমান খান বলেন, আমরা ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছিলাম। সরকার তৎপর ছিল বলেই এ বছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে।

তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে চামড়ার যে ব্যবস্থাপনা সেটা খুব সুষ্ঠুভাবে হয়েছে গতকাল পর্যন্ত। আমাদের এ সংগ্রহতে কিন্তু গত বছর বিঘ্নিত ঘটেছিল ট্র্যাফিক জ্যামসহ বিভিন্ন কারণে এ ছাড়া আমরা সঠিকভাবে লবণ দিতে পেরেছি। এর কারণে এই চামড়াগুলো বাঁচানো সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, সাভারের শিল্পনগরীতে তিন লাখ ৭৮ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে। এর বাইরে ঢাকায় সাত লাখ ৫০ হাজার চামড়া বিভিন্ন জায়গায় রয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে ঢুকবে। বাকি চামড়া আসতে আসতে ঢাকায় আসছে। ১০ দিন পরে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় চামড়া আসা শুরু হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চামড়া শিল্প নগরী ট্যানারির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা