রাজনীতি

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার গৌরবকে স্মরণ করে একটি বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। দিনটির প্রথম প্রহরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন শুরু হবে।

আাগামীকাল সকাল ১০টায় পুরাতন রেলস্টেশন চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জমায়েত অনুষ্ঠিত হবে। জমায়েত শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‍্যালি রেলস্টেশন রোড হয়ে লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ চত্বরে পৌঁছে সমাপ্ত হবে।

র‍্যালিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল স্তরের নেতাকর্মীদের এই র‍্যালিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

উক্ত কর্মসূচি মহান বিজয় দিবসের গৌরব ও তাৎপর্য জনগণের হৃদয়ে জাগ্রত করবে এবং দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শক্তিশালী করবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা