ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

ফরিদ আহম্মেদ, দৌলতপুর (কুষ্টিয়া)

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন ৮১ কিলোমিটার সীমান্তে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো প্রকার দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে কুষ্টিয়ার ৪৭ বিজিবির সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর শনিবার থেকে বিশেষ নজরদারি করা হচ্ছে বলে জানানো হয়েছে।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩১/৮-আর হতে ৮১/৩ এস পর্যন্ত প্রায় ৮১.৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, আবেদেরঘাট, মিরপুর উপজেলার আমলাবাজার, মশানবাজার, দৌলতপুর উপজেলার কাথুলী, ধর্মদাহ এবং ডাংমড়কা এলাকাসহ সীমান্ত-সংলগ্ন বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অতিরিক্ত বিজিবি সদস্য দ্বারা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকেই বর্ণিত এলাকাসমূহে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো প্রকার দুষ্কৃতিকারীদের প্রতিহত করার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম ও টহল জোরদার করা হয়েছে। এছাড়াও সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। দেশের বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফি...

নেইমারের সতীর্থ হয়ে সান্তোসে কৌতিনহোর নতুন শুরু

ইউরোপের ঝলমলে ফুটবল মঞ্চ থেকে অনেক দূরে হলেও ফুটবলের রোমাঞ্চ ফুরিয়ে যায়নি। ব্...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

এআই নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের মুখোমুখি অবস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সম্ভাব্য ঝুঁকি ও ক্ষতির আশঙ্কায় বিশ্বজুড়ে আলোচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা