ছবি: সংগৃহীত
সারাদেশ

সাতকানিয়ায় মদ ভর্তি ট্রাকে আগুন দিল জনতা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের সময় স্থানীয়দের হাতে একটি ট্রাক আটক হয়েছে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক থেকে নামানো চোলাই মদে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে চোলাই মদের একটি বড় চালান নিয়ে যাওয়ার সময় সাতকানিয়ার কেরানিহাট এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করে। এরপর ট্রাকের ভেতর থাকা চোলাই মদভর্তি বস্তাগুলো মহাসড়কের ওপর নামিয়ে আগুন দেওয়া হয়।

চোলাই মদ পোড়ানোর ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রাক থেকে বস্তা নামিয়ে সড়কের ওপর স্তূপ করে রাখা পলিথিনে মোড়ানো চোলাই মদে আগুন দিচ্ছেন। পুলিশ মদের সঠিক পরিমাণ নিশ্চিত করতে না পারলেও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আগুনে চোলাই মদ পুড়ে যাওয়ায় ট্রাকে কত পরিমাণ মদ ছিল, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা