ছবি: সংগৃহীত
সারাদেশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরবাসীর সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সোমবার (১৫ ডিসেম্বর) চসিকের উদ্যোগে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৫ এর উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে কেবল করপোরেশনের কার্যক্রমই যথেষ্ট নয়, নাগরিকদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। তিনি নগরবাসীকে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও পানির ট্যাংকে তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান।

মেয়র বলেন, এসব স্থানে জমে থাকা পরিষ্কার পানিতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশা বংশবিস্তার করে। নিয়মিত পরিষ্কার ও নজরদারি রাখলে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন চৌধুরী ইফতেখার উদ্দিন, মেয়রের একান্ত সহকারী (পিএস) মারুফুল ইসলাম চৌধুরী (মারুফ), সংশ্লিষ্ট জোন কর্মকর্তা জাহেদউল্লা রাশেদ, আবু তাহেরসহ মশক নিয়ন্ত্রণ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে মেয়র ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা