ছবি: সংগৃহীত
সারাদেশ

ওসমান হাদির গ্রামের বাড়ি ঘিরে নিরাপত্তা বলয় জোরদার

আমার বাঙলা ডেস্ক

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ঘটনার খবর পেয়ে সেদিনই পরিবারের সদস্যরা ঢাকায় চলে যান ।সেই সুযোগে বাড়িতে সবার অনুপস্থিতি পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হাদির গ্রামের বাড়িকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি উপজেলায় অবস্থিত বাড়িটিতে সম্প্রতি চুরির ঘটনা ঘটার পর আশপাশের এলাকাসহ পুরো বাড়ি পুলিশি নজরদারিতে আনা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান হাদির বাড়িতে দিন-রাত মিলিয়ে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকবে।

এর আগে একই দিন সকালে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর নলছিটির খাসমহল এলাকায় গিয়ে বাড়িটি পরিদর্শন করেন। তিনি জানান, চুরির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পালাক্রমে চারজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা