সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রুদ্রদী গ্রামে জুয়া খেলার অভিযোগে চারজন আটক করেছে মনোহরদী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে ১৪ ডিসেম্বর সোমবার ২০২৫ ইং দিবাগত রাতে মনোহরদী উপজেলার কাচিকাটি ইউনিয়নের রুদ্রদী নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর ইসলামে নির্দেশনায় পুলিশ সাব-ইন্সপেক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় চার জুয়ারী কে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, মিজানুর রহমান ও মফিজ উদ্দিন। তারা সকলেই মনোহরদী উপজেলার রুদ্রদী গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম বলেন, জনগণের সহযোগিতা পেলে মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত, জুয়া মুক্ত ও অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায়ই পুলিশের মূল লক্ষ্য। পুলিশ জানায়, এলাকার মানুষ জুয়াড়িদের গ্রেফতার করায় খুশি হয়েছে। পুলিশ জানায়, আটক তোদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে চালান করা হয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

সরকার নির্ধারিত মজুরী প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন...

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ

ব্রিটিশ আমলে নির্মিত দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ রেলপথ ঢাকা-নারায়ণগঞ্জ-...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা