সারাদেশ

আমের ক্যারেটে মিলল কোটি টাকার ইয়াবা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ২০ হাজার ৩শ পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার (১৩ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। কালাম হোসেন (২৫) সাতক্ষীরা জেলার নাথুয়া থানার নাথুয়ার ডাঙ্গার আব্দুল গফুরের ছেলে।

সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এই মাদক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় বাসের বক্সের ভেতরে কালো রঙের একটি আমের ক্যারেটে রাখা ২০ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ক্যারেটের মালিক কালাম হোসেনকে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা