খেলা

তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের লিগ পর্ব শেষ হলেও এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী। তবে পারিশ্রমিক সংক্রান্ত নানা বিতর্কে বারবার আলোচনায় এসেছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে দলের ঢাকায় অবস্থানরত ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা।

শুরু থেকেই রাজশাহীর ক্রিকেটারদের আবাসন ব্যবস্থায় সংকট দেখা গেছে। টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিলো দলটি। এবার লিগ পর্ব শেষে অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অথচ, প্লে-অফে সুযোগ পেতে পারে রাজশাহী। দলটি শেষ চার নিশ্চিত করবে কি না, তা নির্ধারণ হবে শনিবারের ম্যাচগুলোর পর। তবে হোটেলে ক্রিকেটারদের থাকা-খাওয়ার খরচ বহন করা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ক্রিকেটারদের অনুরোধেই তিন দিনের ছুটি দেওয়া হয়েছে এবং তারা ১ ফেব্রুয়ারি আবার হোটেলে উঠবেন।

এবারের বিপিএলে নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে দুর্বার রাজশাহী। ড্রাফটের আগেই বিতর্ক শুরু হয়েছিল, আর টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আরো আলোচনায় আসে দলটি। একাধিকবার চেক ইস্যু করেও তা বাউন্স করেছে ফ্র্যাঞ্চাইজি।

১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী। এখন বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ভাগ্য।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

বয়সটা আমি থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

বরাবরই তারকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়ে ভক্তদে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা