জাতীয়

প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছি না : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

অনেক বিষয়ে আলোচনার ক্ষেত্রে যতটা প্রত্যাশিত অগ্রগতি প্রয়োজন ছিল, তা আমরা অর্জন করতে পারছি না বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সময়ের সল্পতার কারণে, আমরা অনেক বিষয়ে আলোচনার ক্ষেত্রে যতটা প্রত্যাশিত অগ্রগতি প্রয়োজন ছিল, তা আমরা অর্জন করতে পারছি না এই সপ্তাহের পরে সময়ের সল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে, যে খুব দ্রুততার সাথে কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আশা করছি এসব আপনারা বিবেচনায় রাখবেন। কোনো কোনো বিষয় নিষ্পত্তিহীন অবস্থায় আছে, সেগুলো আপনারা জানেন।

ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, আমি রাজনৈতিক দলগুলোর কাছে ধন্যবাদের পাশাপাশি অনুরোধ করতে চাই, আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। সেই জন্যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অবস্থান গত পরিবর্তন অব্যাহত রাখবেন, আশা করি। কিন্তু সময়ের সল্পতা বিবেচনা করুন। যেন আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রনয়ণ করতে পারি। মৌলিক বিষয়গুলো যে জাতীয় সনদে সকলের মতামতের ভিত্তিতে এক জায়গায় আসতে পারি।

তিনি আরো বলেন, আমি অনেকবার বলেছি, কমিশন কোন আলাদা সত্তা নয়। কমিশন আপনাদের আমাদের সকলের অংশীদার। ফলে আমরা যদি কোথাও কোথাও ব্যর্থ হই, তাহলে সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশন ব্যর্থ হলে, সেটা সকলে মিলে ব্যর্থ হবে, সেটা আমাদের বিবেচনা করতে হবে।

আলী রীয়াজ বলেন, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায় দায়িত্ব আমাদের ওপরে অর্পিত হয়েছে, সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের ওপরও, আমরা তার অংশীদার হয়েছি মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে মাত্র। আপনাদের প্রচেষ্টায় আমরা সহযোগী হিসেবে যেন ভূমিকা পালন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের চেষ্টা। ফলে আমাদের সকলে মিলেই সফল হতে হবে।

আজকের বৈঠকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন, সংসদে নারী প্রতিনিধিত্ব। বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা